কীভাবে বুঝবেন?

 মো. ফেরদৌস আহাদি

আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই ঘটে। কিন্তু এসব কী ঘটছে আমাদের সঙ্গে, তা বুঝে উঠতে পারি না। চলুন তাহলে পড়ে আসি কীভাবে বুঝবেন! আপনার সঙ্গে কী ঘটছে?

কীভাবে বুঝবেন আপনি প্রেমে পড়তে চলছেন?

v হঠাত্ করে বেশি বেশি আয়নার সামনে যাওয়া। প্রেম আসার প্রথম লক্ষণ।

v বডি-স্প্রে না-মেরে বাসা থেকে বের না হওয়া।

v মেয়েদের দেখলে লজ্জা লজ্জা একটা ভাব আসা।

v নতুন স্টাইলের সবকিছু পরার উপদ্রব হলে। যেমন :শার্ট, প্যান্ট, সানগ্লাস ইত্যাদি।

v গোসল কানায় গিয়ে জোর গলায় গান গাওয়া।

 

কীভাবে বুঝবেন আপনার বিয়ে খুব তাড়াতাড়ি হতে চলছে?

v চেহারার প্রতি অন্য সময় থেকে একটু বেশি কেয়ার করা শুরু করলে।

v সিনেমা, নাটকের মধ্যে বর-কনে সাজা দেখে লজ্জা ভাব এলে।

v বাড়ির মধ্যে অচেনা লোকের বেশি বেশি আগমন হলে।

v নিজের মধ্যে একটা উড়ি-উড়ি ভাব এলে।

 

কীভাবে বুঝবেন আপনি একজন সেলিব্রিটি?

v আপনার ফেসবুকে প্রতি পোস্টে লাইক রিয়েক্ট ছাড়া যেকোনো একটি রিয়েক্ট একশো প্লাস পড়লে।

v বিকেল বেলায় বন্ধুদের সঙ্গে খেলতে না গিয়ে ঘরে বসে থাকলে।

v কোনো কিছু কিনতে গেলেই শুধু ব্র্যান্ড খোঁজা।

v সব সময় শুধু আলাদা কিছু খোঁজা।

v রাত দুইটার আগে কোনোদিন না ঘুমালে।

v প্রতিদিন ঘুম থেকে দশটার পর উঠলে।

 

কীভাবে বুঝবেন আপনি ভার্সিটির প্রথম বর্ষের ছাত্র?

v সিনিয়রের প্রেমে পড়লে।

v বাড়িঘর-নির্বিশেষে সব জায়গায় ভার্সিটির টি-শার্ট পরে যাওয়া।

v সামনে যে কাউকে দেখলে সালাম দেওয়া।

 

কীভাবে বুঝবেন আপনি একজন ব্যাচেলর?

v সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার রাতে—এ রকম হলে।

v গরুর মাংস, খাসির মাংসনির্বিশেষে ডিম প্রিয় খাবার হলে।

v শুক্রবারে জামার মধ্যে হাত দিলে ঘামের গন্ধ পাওয়া।

v কোল বালিশ প্রতি তিন মাস অন্তর অন্তর পাল্টালে।

নিকলী, কিশোরগঞ্জ