পরিকল্পনার বাস্তব পরিণতি

২০১৯ সাল শেষ, আর ২০২০ সাল শুরু হলো। প্রতি বছরের শুরুতে আমরা অনেক পরিকল্পনা করে থাকি, কিন্তু সেসবের বাস্তব পরিণতি কী হয়, তা জানাচ্ছেন কুখ্যাত গবেষক সুদিপ্ত কুমার নাগ ও কার্টুন এঁকেছেন রবিউল ইসলাম সুমন

 

v সিজিপিএ ৩.৫-এর উপর ওঠানোর পরিকল্পনা বছর শেষে শুধু স্বপ্নই থেকে যায়।

২০১৯-এর শুরুতে ভাবছিলাম যে, ব্যাপক পড়াশোনা করে সিজিপিএ ৩.৫-এর উপর নিয়ে যাব।

 

০০

 

আমিও তা-ই ভাবছিলাম। ২০২০ সাল শুরু হয়ে গেল, কিন্তু সিজিপিএ ৩.৫ তো দূরের কথা, রিপিট পরীক্ষা দিতে দিতেই জান শেষ হয়ে যাচ্ছে।

 

০০

 

v নতুন বছর শুরুর দিকে অনেকেই প্রেম করার প্ল্যান করে, কিন্তু বছর শেষে তারা সিঙ্গেলই থেকে যায়।

বুঝছিস প্রত্যয়, এবার ক্যাম্পাসে অনেক সুন্দরী জুনিয়র এসেছে। এ বছর একটা প্রেম করতেই হবে।

 

০০

 

শোন রাজু, প্রেম করতে গেলে প্রেমিকা ও বন্ধুদেরকে ট্রিট দিতে হয়। তোর এই কিপটামির জন্যই তুই সারাজীবন সিঙ্গেল থেকে যাবি।

 

০০

 

v বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বছরের শুরুতে ক্লাসের পড়া রুমে এসে পড়ার প্ল্যান করলেও সেটা প্রায় সবার ক্ষেত্রেই বৃথা হয়।

এ বছর থেকে প্রতিদিনের ক্লাসের পড়া রুমে এসে পড়ে ফেলব আর নিয়মিত ল্যাব রিপোর্ট লিখে ফেলব।

 

০০

 

প্রথম কয়েক দিন ঠিকঠাক চলার পর দেখা যাবে, পরীক্ষার আগের দিনই সব পড়াশোনা করতে হচ্ছে আর অন্য সময় খালি ফোন চালানো হয়েছে।