হ্যাপি নিউ ইয়ার

 

/ আব্দুস সালাম

 

নতুন বছর এলে সবাই

হিসাব-নিকাশ কষে

কেউবা রাখে হাতটা মাথায়

কেউবা হাসে রসে।

 

সুযোগ নিতে কেউবা বলে,

‘তুমি আমার ডিয়ার

পুরান কথা আর বোলো না

সাজাও নতুন, ইয়ার।’

 

ঘরভাড়া আর টিউশনিতে

বাড়বে অনেক খরচ

ভাড়াটিয়া গেলেই তো লাভ

তাই করে না গরজ।

 

তবু সবাই মুছে দেব

দুঃখী লোকের টিয়ার

সবার তরেই হয় যেন গো

হ্যাপি নিউ ইয়ার।