জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’ প্রচারিত হচ্ছে আরটিভিতে বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৩০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। সম্প্রতি ২০০ পর্ব পার করলো নাটকটি। নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, আ খ ম হাসান, নাদিয়া নদী, নিলয় আলমগীর, আরফান আহমেদ, সাজু খাদেম, এ্যানি খান, ডা. এজাজুল ইসলাম, ফারুক আহম্মেদ, মনিরা আক্তার মিঠু, আব্দুল্লাহ রানা, ওলিউল হক রুমি, শামীমা তুষ্টি, তারেক স্বপন, তেরেসা চৈতি, মিলন ভট্ট, সাদিয়া রুবায়েত, আমিন আজাদ, শফিক খান দিলু, পারভেজ আক্তার, বিনয় ভদ্র, আল আমিন সবুজ, তানিয়া বৃষ্টি প্রমুখ। পুরান ঢাকার সম্ভ্রান্ত পরিবারে একজন মোবারক আলী। তিনি বেশ টাকা-পয়সার মালিক। তার উত্তরায় ছয়তলা একটা বাড়ি আছে।
পুরো পরিবার নিয়ে তিনি পুরান ঢাকা থেকে
উত্তরার বাড়িতে এসে ওঠেন।
ঘটতে থাকে নানা ঘটনা।