তথ্যপ্রযুক্তি ডেস্ক
ম্যালওয়্যারবাইটস এক নতুন ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে, যেটা এ পর্যন্ত কমপক্ষে ৪৫ হাজার অ্যান্ড্রয়েড ডিভাইজকে অ্যাক্রান্ত করেছে। এই ম্যালওয়্যারের নাম xHelper, আর এটা এরই মধ্যে ম্যালওয়্যারবাইটসের টপ ১০ ম্যালওয়্যার লিস্টে নিজের নাম দখল করেছে। গবেষকগণের মতে, এই ম্যালওয়্যার অভিনব ম্যাথড ইউজ করে নিজের ছদ্মবেশ বজায় রাখে ও অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলোকে ফাঁকি দেয়।
Symantec এর অনুসারে এ অ্যান্ড্রয়েড অ্যাপটি সাইডলোডিং ওয়েবসাইটগুলো থেকে ছড়িয়ে পড়েছে। যখন ইউজার কোনো তৃতীয়পক্ষ ওয়েবসাইট থেকে অ্যাপ ইন্সটল করে ফলে সেই অ্যাপের সঙ্গে xHelper ম্যালওয়্যারটি ইন্সটল হয়ে যায়। এটি মূলত একটি ট্রোজান, আর এটি ইন্সটল হওয়ার পরে র্যান্ডম পপ-আপ দেখানো শুরু হয় ডিভাইজে। xHelper ম্যালওয়্যারের মধ্যে এমন কোনো অ্যাক্টিভিটি নেই যেটার মাধ্যমে আপনার ফোনের ডাটা লস হতে পারে বরং এই ম্যালওয়্যারটি ইউজারদের অনলাইন গেম খেলার জন্য উদ্বুদ্ধ করে সঙ্গে আরো আলাদা আলাদা অ্যাপ/গেমস ফোনে ইন্সটল করিয়ে দেয়।
এই ম্যালওয়্যার নিজেকে অস্পষ্ট করার জন্য নিজস্ব এনক্রিপশম সিস্টেম ইউজ করে। এটা আপনার কোনো ডিভাইজে প্রবেশ করলে সেটা থেকে রিমুভ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এ অ্যাপটি দুই ভ্যারিয়ান্টের সঙ্গে ডিভাইজে প্রবেশ করে আর ইন্সটল হওয়ার পরে এর কোনো অ্যাপ আইকন থাকে না, মানে সাধারণ ইউজার একে সহজে খুঁজেই পাবে না। আর কোনো আইকন বা শর্টকাট নেই মানে আপনি এটাকে ট্র্যাডিশনাল পদ্ধতিতে আন-ইন্সটলও করতে পারবেন না আর একের পর এক নোটিফিকেশন ফোনে আসতেই থাকবে, আসতেই থাকবে!
আপনার ফোন অন হওয়ার সঙ্গে সঙ্গেই xHelper নিজে থেকে স্টার্ট হয়ে যাবে তারপরে ফোন থেকে ডাটা কানেকশন চেয়ে বসবে যাতে আলাদা অ্যাপ ও গেমগুলোকে ইন্সটল করতে পারে। যে অ্যাপ ইন্সটল করার পরে এই ম্যালওয়্যারটি ফোনে প্রবেশ করেছিল সেটাকে আনইন্সটল করার পরেও এই ম্যালওয়্যার ফোন থেকে রিমুভ হবে না। ম্যালওয়্যারটি একবার স্টার্ট হয়ে যাওয়ার পরে নিজেকে ফরব্যাকগ্রাউন্ড প্রসেসে নিয়ে যায়। গবেষক দল এখনো বের করতে পারেনি, ফ্যাক্টরি রিসেট করার পরেও ম্যালওয়্যারটি কেন ফোন থেকে বিদায় নিচ্ছে না। সঙ্গে কীভাবে এর প্রসেসগুলোকে স্টপ করা যেতে পারে এ ব্যাপারেও কোনো আপডেট নেই আপাতত! তবে এই টাইপের ম্যালওয়্যার হতে রক্ষা পাওয়ার জন্য সাইডলোডিং অ্যাপ করা থেকে বিরত থাকতে হবে।