সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ভূঞাপুরে সাংবাদিকদের ওপর হামলাকারী জুয়াড়িদের দ্রুত গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মতো শনিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাবেক সভাপতি আতোয়ার রহমান মিন্টু, মিজানুর রহমান, সহসভাপতি সিরাজুল ইসলাম কিসলু প্রমুখ।