কিশোরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার দুই

কিশোরগঞ্জ প্রতিনিধি

র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল শুক্রবার রাতে জেলা শহরের নিউটাউন এলাকা থেকে মাদক কেনাবেচার সময় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

এরা হলো মো. রুহুল আমিন ও মো. সাগর মিয়া। তাদের কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাবের উপপরিচালক কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বি এন এম শোভন খান জানান। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।