মারধরের অভিযোগে ছেলের বিরুদ্ধে বাবার মামলা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডে বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগে করা মামলায় ছেলেকে শনিবার দুপুরে আটক করেছে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, পৌরসভাস্থ দক্ষিণ মহাদেবপুর গ্রামের হাজী খলিল রহমান (৮২) তার আদিনিবাস সন্ধিপের জমি বিক্রি করে সীতাকুণ্ডে জমি ক্রয় করার জন্য তার বড়ো ছেলে আব্দুল হালিম রিপন (৪৩)কে টাকা দেয়। কিন্তু রিপন বাবার নামে জমি না কিনে নিজের নামে কিনে। জানতে পেরে রিপনের বাবা টাকা ফেরত চাইলে রিপন তাকে মারধর করে। এ ঘটনায় রিপনের বাবা মডেল থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, পিতাকে মারধর করার অভিযোগে ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে চালান দেওয়া হবে।