ফেনসিডিল ও দুইটি মোটরসাইকেল উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

ধামইরহাটে শুক্রবার সন্ধ্যায় ফেনসিডিল ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি।

উপজেলার চকিলাম বিওপির টহল কমান্ডার নায়েক মো. শফিউদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা আলতাদীঘি নামক স্থানে অভিযান চালায়। এ সময় চার বোতল ফেনসিডিল ও মালিকবিহীন অবস্থায় দুটি মোটরসাইকেল উদ্ধার করে।

১৪ বিজিবি পত্নীতলার অধিনায়ক লে. কর্নেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি,জি বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে এর সঙ্গে জড়িতরা পালিয়ে গেছে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে ধামইরহাট থানায় জিডি করা হয়েছে।