তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকার দুই সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপি নানা অপপ্রচার চালাচ্ছে। গতকাল শনিবার রাজধানীর তেজগাঁয়ে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, কারো বিরুদ্ধে মামলা থাকলে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে দল মুখ্য বিষয় নয়। হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি জয়লাভ করার উদ্দেশ্যে নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নেয়।
ন্যাশনাল রিভার কনজারভেশন কমিশন চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদার, পরিবেশবিদ অশিস পাল, বিশিষ্ট সংগীত শিল্পী আজাদ রহমান, প্রফেসর ড. মোতাহার হোসেইন, পাখি বিশেষজ্ঞ এনামুল হক এবং ড. জসিম উদ্দীন অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। চ্যানেল আই দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে। প্রকৃতি সুরক্ষায় অসামান্য অবদান রাখার জন্য রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে ‘এনভারমেন্ট সিটি এওয়ার্ডে’ ভূষিত করা হয়।