হংকংয়ের সঙ্গে সংযোগকারী প্রতিনিধিকে সরিয়ে দিল চীন

হংকংয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী প্রতিনিধি ওয়াং ঝিমিনকে বহিষ্কার করেছে চীন। তার স্থলে ৬২ বছর বয়সী লুয়ো হুইনিংকে নিয়োগ দেওয়া হয়েছে। চীনের মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় গতকাল এই তথ্য জানিয়েছে। পরিবর্তনের কারণ ব্যাখ্যা করা হয়নি। তবে গত ছয় মাস ধরে হংকংয়ে বেইজিংবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। বিক্ষোভ সামাল দিতে ব্যর্থতার জন্যই ওয়াং ঝিমিনকে সরিয়ে দেওয়া হলো বলে ধারণা। গত নভেম্বরেই তাকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। যদিও তখন চীন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। —রয়টার্স