বলিভিয়ায় আগামী ৩ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেসের স্থলে নতুন প্রেসিডেন্ট পদে ভোট হবে। এছাড়া ভাইস প্রেসিডেন্ট পদে এবং অ্যাসেম্বলি নির্বাচনও অনুষ্ঠিত হবে। নির্বাচনের খুঁটিনাটি বিষয় কাল সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম ইলেক্ট্রোরাল ট্রাইব্যুনালের ভাইস প্রেসিডেন্ট অস্কার হাসেনটিউফেল। নির্বাচনে নতুন কোনো প্রেসিডেন্ট নির্বাচিত না হলে দ্বিতীয় ধাপের ভোট হবে। —আল জাজিরা