মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ১

যশোরের অভয়নগরে মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একব্যক্তি (৩০) নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে অভয়নগর উপজেলার সুন্দলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় পুলিশ জানতে পারেনি।