ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে এইবার মুখ খুললেন ভারতীয় বাঙালি নোবেল জয়ী ডক্টর অভিজিৎ ব্যানার্জী। ক্ষমতার অপব্যবহারের কারণে যে কেউ হয়রানীর শিকার হতে পারে; এমন শঙ্কার কথা জানিয়েছেন অর্থনীতিতে নোবেল পাওয়া ডক্টর অভিজিৎ ব্যানার্জী ।
এক আলোচনা অনুষ্ঠানে ডক্টর ব্যানার্জী বলেন, 'সংবিধান সংশোধনের সিদ্ধান্তের বিষয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে যাতে এর বৃহৎ প্রভাব থাকে। আমার মনে হয় এখানে সব ধরণের বিষয়ই মাথায় রাখতে হবে। আমার অভিজ্ঞতা থেকে আমাকে একটি বিষয় খুব ভাবায় সেটি হলো যাদের হাতে নাগরিকত্ব তালিকা তৈরির দায়িত্ব দেয়া হয়েছে তারা যদি বলে ভুলে যান ধর্ম; আমি নিশ্চিত নই যে আপনি পরিপূর্ণ নাগরিক কিনা ।
তিনি আরও বলেন, অনেক কিছুই আছে যা আপনাকে চিন্তিত করতে পারে। আমি শুধু একটি দিক নিয়ে বলছি। ধরুন কেউ সীমান্তবর্তী এলাকায় বসবাস করে এবং তাদেরকে কেউ যদি এসে বলে যে আমাকে নাগরিকত্ব তালিকা তৈরীর দায়িত্ব দেয়া হয়েছে এবং আমি চাইলে তোমাকে সন্দেহের তালিকায় ফেলতে পারি'। ডক্টর ব্যানার্জি বলেন, 'আমি এইদিকটাই ভয় পাচ্ছি। আমার কাছে এটিকে ক্ষমতার অপব্যবহার করাই মনে হচ্ছে '।
২০১৫ সালের আগ পর্যন্ত প্রতিবেশী মুসলিম অধ্যুষিত দেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত জানিয়ে নাগরিকত্ব বিল পাস করেছে ভারত সরকার। সমালোচকরা বলছে, মুসলিমদের দমন-পীড়নের জন্য এই আইন করেছে ভারত সরকার।
ইত্তেফাক/এআর