নূর হোসেন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে সাত মামলায় সাক্ষ্য গ্রহণ

নারায়ণগঞ্জের সাত খুন মামলার ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি নূর হোসেন ও তার তিনজন সহযোগীর বিরুদ্ধে দায়ের করা সাত মামলার ৫জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

সাক্ষ্য গ্রহণের জন্য আজ রবিবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানের আদালতে নূর হোসেনকে হাজির করা হয়। তবে ওই মামলায় অন্য আসামিরা অনুপস্থিত ছিলেন। শুধুমাত্র নূর হোসেনের উপস্থিতিতেই আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

এর আগে নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা আদালতে আনা হয়।আদালতপাড়ায় এ কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছিলো।

আরও পড়ুন: স্যার বোথামকে টপকে গেলেন এন্ডারসন

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জাসমিন আহমেদ জানান, সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ৭টি মামলায় নূর হোসেন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে ৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৯ ফেব্রুয়ারি ধার্য করেছেন। বাসস

ইত্তেফাক/কেকে