জামালপুর প্রতিনিধি
জামালপুর সরিষাবাড়ীতে নিজ ঘর থেকে নাসির উদ্দিন বাঘা (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। বাড়িতে তিনি একাই থাকতেন। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহেরুল ইসলাম বলেন, নিহতের নাক-মুখে রক্তের দাগ ও গলায় বিদ্যুতের তার প্যাঁচানো ছিল। সে সুদের ব্যবসাসহ তার ঘরে জুয়ার আসর বসাতেন। এ ঘটনার জের ধরে কেউ তাকে হত্যা করে থাকতে পারে। তবে পোস্টমর্টেম রিপোর্ট পেলে আসল হত্যার কারণ সম্পর্কে জানা যাবে।