ফেনসিডিলসহ আটক এক

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের শিবচরে ৭৮ বোতল ফেনসিডিলসহ আটক রনি সরদারকে (১৮) রবিবার জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাত সাড়ে ৯টায় কাঁঠালবাড়ীর লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করে চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় একটি রাইসকুকারের লুকানো অবস্থায় ফেনসিডিলগুলো জব্দ করা হয়। রনি যশোর জেলার শার্ষা উপজেলার বাড়ী পুকুর গ্রামের মো. সামসুল সরদারের ছেলে।

এ ব্যাপারে চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান মিয়া জানান, রাতেই আমি বাদী হয়ে শিবচর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছি।