হবিগঞ্জে প্রধান তথ্য কমিশনার
হবিগঞ্জ প্রতিনিধি
তথ্য পাওয়ার সহজ পথ হিসেবে অনলাইনে আবেদন ও ট্র্যাকিং পদ্ধতি চালু করা হয়েছে। সিলেট বিভাগের হবিগঞ্জে এই কার্যক্রম চালুর উদ্যোগ সফল হলে সারা দেশে তা বিস্তৃত করা সম্ভব হবে।
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ গতকাল রবিবার হবিগঞ্জ টাউন হলে তথ্য অধিকার আইন ২০০৯ ও আরটিআই অনলাইন ট্রাকিং সিস্টেম শীর্ষক এক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। হবিগঞ্জ জেলা প্রশাসন, সিলেট বিভাগীয় প্রশাসন ও তথ্য কমিশনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক জে আর শাহরিয়ার, উপ-পরিচালক এ কে এম তারিকুল আলম। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান তথ্য কমিশনার।