মিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী আহমেদ মিশকাত মিশুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কলেজ ও শিবরামপুর এলাকাবাসীর উদ্যোগে পাবনা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, পাবনা কলেজের উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুক রনি, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোশররফ হোসেন, এলাকাবাসীর পক্ষে আবু ইকবাল মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, প্রফেসর মোহাম্মদ দাইয়ান উদ্দিন খান, সাংবাদিক আব্দুল জব্বার খান, পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ শরিফুজ্জামান মুন প্রমুখ।

বক্তারা জানায়, হত্যাকাণ্ডের বছর পার হয়ে গেলেও এখনো কোন চার্জশীট দেয়নি পিবিআই। এ সময় দ্রুত সময়ের মধ্যে এ মামলার চার্জশীট দাখিল, মামলার রায় প্রদান ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দিয়ে অবিলম্বে কার্যকর করার দাবি জানান এলাকাবাসী।