ছাত্রলীগ সভাপতি হওয়ায় জয়ের বাড়ি বরিশালে আনন্দ মিছিল

বরিশাল অফিস

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আল-নাহিয়ান খান জয় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ায় গতকাল রবিবার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী। এসময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানায় বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নের সর্বস্তরের মানুষ। এছাড়াও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ এমপিকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্থানীয়রা আল-নাহিয়ান খান জয়ের উজ্জ্বল ভবিষ্যত্ কামনা করেন।

আনন্দ মিছিলের পরে আলোচনা সভা শেষে মিষ্টি বিতরণ করা হয়। আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল আলিম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সানাউল হক মিয়া, আব্দুল বারী, সমাজ সেবক লুত্ফুল কবির সবুজ, আওয়ামী লীগ নেতা মীর আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা সিফাত সিকদার, সাজ্জাদ আহম্মেদ, শাওন খলিফা, আল-আমিন প্রমুখ।