প্রফেসর মো. জাহাঙ্গীর আলম প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য

রাষ্ট্রপতি ও প্রাইম ইউনিভার্সিটির চ্যান্সেলর মো. আব্দুল হামিদ প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমকে প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেছেন। প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ১ জানুয়ারি উপাচার্য হিসেবে যোগদান করেছেন। তিনি ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি প্রাইম ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রফেসর ছিলেন। ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।