মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত

প্রকৌশলী মো. আনোয়ারুল হক মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৫৬তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়। তিনি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। —প্রেস বিজ্ঞপ্তি