ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপশাখা সম্প্রতি মাগুরার নতুন বাজারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মিজানুর রহমান
০০০
আইএফআইসি ব্যাংক ইংরেজি নববর্ষ ২০২০ উদ্যাপন করেছে। পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে ১ জানুয়ারি কেক কেটে নতুন বছরের সূচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
০০০
এখন থেকে মীনা সুইটসের যে কোনো আউটলেটে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এ বিষয়ে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং মীনা সুইটস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার সাঈদ আহমেদ সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেন
০০০
ওয়ান ব্যাংক লিমিটেড ও বায়োজিন কসমেসিউটিক্যালসের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওয়ান ব্যাংক লিমিটেডের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান এবং বায়োজিন কসমেসিউটিক্যালসের পরিচালক কামরুল হাসান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে ওয়ান ব্যাংকের কার্ডধারীরা ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ে বায়োজিন কসমেসিউটিক্যালসের পণ্য কিনতে পারবেন