মাতাল চালকের গাড়ি চাপায় ইতালিতে ছয় জার্মান পর্যটক নিহত

ইতালির উত্তরাঞ্চলের একটি ছোট্ট শহরে এক মাতাল চালকের গাড়ি চাপায় ছয় জার্মান পর্যটক নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রবিবার শহরের পথ ধরে একদল মানুষ ফুটপাত দিয়ে যাচ্ছিলেন। তাদের ওপর গাড়ি তুলে দেয় ঐ চালক। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, সকালে ইতালির দক্ষিণ টিরোলের ছোট্ট শহর লুটাখে এই দুর্ঘটনায় ছয় জার্মান পর্যটকের প্রাণহানি ছাড়াও আরো ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। -রয়টার্স