ছেলের এনগেজমেন্ট সম্পর্কে কিছুই জানেন না হার্দিকের বাবা

বলিউড অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে এনগেজমেন্ট সেরেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। যা ২০২০-র শুরুতেই খোলসা করেছেন স্বয়ং হার্দিক। নাতাশার সঙ্গে বছরের প্রথম দিনই ছবি পোস্ট করেছিলেন। তারপর দু'দিনের মধ্যেই তিনি আংটি বদলের ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু হার্দিকের বাবা হিমাংশু জানিয়ে দিলেন, তাদের কাছে হার্দিকের এনগেজমেন্ট সম্পর্কে কোনও খবর নেই।

ভারতীতের মুম্বাই টাইমসকে হার্দিকের বাবা বলেন, ‘নাতাশা খুব ভাল মেয়ে এবং আমাদের সঙ্গে ওর মুম্বাইয়ে কয়েকবার দেখা হয়েছে। আমরা জানি ওরা দুবাইয়ে ছুটি কাটাকে গিয়েছে। তবে ওদের এনগেজমেন্ট সম্পর্কে কিছু জানি না। আমরা কিছুটা অবাক। ও এনেগেজমেন্ট করার পর আমরা জানতে পেরেছি।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা: সেনাসহ নিহত ৩

১ জানুয়ারি হার্দিক একটি ছবি পোস্ট করেছিলেন নাতাশার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আর সেখানে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘ম্যায় তেরা, তু মেরি জানে, সারা হিন্দুস্তান।’

এর আগে হার্দিক তার নতুন বছরের শুরুর কথা ঘোষণা করেছিলেন ইনস্টাগ্রাম পোস্ট করে। যেখানে তিনি লিখেছিলেন, ‘‘বছর শুরু করছি আমার ফায়ারওয়ার্কের সঙ্গে।’ 

এই মুহূর্তে চোটের জন্য ভারতীয় দলের সঙ্গে নেই হার্দিকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও দলে রাখা হয়নি তাকে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়া এ দলে রয়েছেন তিনি। যাতে সিনিয়র দলের নিউজিল্যান্ড সফরের আগে ম্যাচ ফিট হয়ে উঠতে পারেন তিনি।

ইত্তেফাক/বিএএফ