ইতিহাস গড়লেন ওকওয়াফিনা

৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২০-এ ইতিহাস গড়লেন অভিনেত্রী ওকওয়াফিনা। প্রথম এশিয়ান হিসেবে এবারে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।   

মিউজিক্যাল অথবা কমেডি ধাচে 'দ্য ফেয়ারওয়েল' সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেন এশিয়ান এই অভিনেত্রী।  

ওকওয়াফিনা বলেন, খবরটি মাত্র শুনলাম, যা অভূতপূর্ব। এই পুরস্কার জেতার অনুভূতি অবিশ্বাস্য। এছাড়া তিনি বলেন, আমি আশা করি এটা আমার জন্য কেবল শুরু।   

দ্য ফেয়ারওয়েল- সিনেমাটি পরিচালনা করেছেন লুলু ওয়াং। পুরস্কার জেতার পর এই অভিনেত্রী তার পরিচালক ও বাবা- মাকে ধন্যবাদ জানান।

 

রবিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হয় ৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২২০।

ইত্তেফাক/এসআর