তথ্যপ্রযুক্তি ডেস্ক
রাজধানীর উত্তরা থেকে প্রায় ৫০ লাখ টাকার অবৈধ মোবাইল হ্যান্ডসেট সরঞ্জাম উদ্ধার করেছে র?্যাব। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ পরিচালিত এই যৌথ অভিযানে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) বিটিআরসি সূত্র এ তথ্য জানিয়েছে। বিটিআরসি জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থাটির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের পরিচালক এম এ তালেব হোসেন তত্ত্বাবধানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের উপপরিচালক এস এম গোলাম সারোয়ারের নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দকৃত অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট ও সরঞ্জামগুলো সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
সূত্রমতে, উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স ও আমীর কমপ্লেক্সে নকল ও অনুমোদনবিহীন এবং রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা ১৬টি মোবাইল হ্যান্ডসেট বিক্রয়কারী প্রতিষ্ঠানে গত ৩০ ডিসেম্বর অভিযান চালানো হয়। অভিযানে ১৮৭টি অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট ও ট্যাব, চারটি নকল স্মার্টওয়াচ, ২৪টি নকল মেমরি কার্ড এবং ৯টি নকল আই এম ই আই স্টিকার জব্দ করা হয়। এর বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা। সূত্র : বিটিআরসি