বরিশালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরিশাল অফিস

বরিশালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার সকালে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। পরে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের শুরুর স্থলে গিয়ে শেষ হয়। এরপর অশ্বিনী কুমার হলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এমএ জলিল। সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একে আজাদ। বিশেষ অতিথি ছিলেন, আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মো. সেলিম আহমেদ, শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এএএম ফয়েজ হোসেন, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, জেলা গণফোরাম সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, বরিশাল রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার রহমান সপ্রু।