ঋত্বিক ঘটকের বাড়ি রক্ষার দাবিতে সিংড়ায় মানববন্ধন

সিংড়া (নাটোর) সংবাদদাতা

উপমহাদেশের বাংলা চলচ্চিত্রের বরেণ্য ব্যক্তিত্ব ঋত্বিক কুমার ঘটকের রাজশাহীর পৈতৃক বাড়ি রক্ষা, সংরক্ষণ ও হেরিটেজ ঘোষণাসহ ঋত্বিক চলচ্চিত্র কেন্দ্র ঘোষণার দাবিতে সিংড়ায় মানববন্ধন হয়েছে। সোমবার চলনবিল চলচ্চিত্র সংসদ নামের সংগঠন এ মানববন্ধন করে। এ সময় বক্তব্য দেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, সহসভাপতি খলিল মাহমুদ, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দাস প্রমুখ।