বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘায় সাইফুল ইসলাম নামের এক স্কুল শিক্ষকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত সাইফুল ইসলাম উপজেলা খাগড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাউসা মিয়াপাড়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা গেছে, স্কুল শিক্ষক সাইফুল ইসলামের কোনো সন্তান না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে ভারসাম্যহীন হয়ে পড়েন এবং পাবনা মানসিক হাসপাতালেও তার চিকিত্সা করানো হয়। সর্বশেষ সোমবার সকালে নিজ বাড়িতে আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান। বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিক রেজা বলেন, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ইউডি মামলা করা হয়েছে।