নওগাঁয় মাদকবিরোধী লিফলেট বিতরণ

নওগাঁ প্রতিনিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর পঞ্চম দিনে নওগাঁয় মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় নওগাঁ এই কর্মসূচি বাস্তবায়ন করে।

এ সময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান। উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় নওগাঁর সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম, উপ-পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ, নওগাঁ জেলা তাঁতী লীগের সিনিয়র সহসভাপতি অন্তর আহম্মেদ প্রমুখ।