স্বরূপকাঠিতে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে অগ্নিকাণ্ডে স্বপন মজুমদার নামের এক ব্যক্তির বসতঘর ভস্মীভূত হয়েছে। রবিবার রাতে উপজেলার আটঘর কুড়িয়ান ইউনিয়নের ব্রাহ্মণকাঠি গ্রামে ঐ ঘটনা ঘটে। খবর পেয়ে স্বরূপকাঠি ও বানারীপাড়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লা আল মামুন বাবু ও নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।