মহেশপুর সীমান্তে চার নারী আটক

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় বিজিবি ৫৮ কর্তৃক আটক চার নারীকে সোমবার ঝিনাইদহ জেল-হাজতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার সন্ধ্যায় মহেশপুর জুলুলী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। ৫৮ বিজিবির অধিনায়ক জানান, এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। তাদেরকে অসত্ উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল।