রুমার একমাত্র বাজার সি সি ক্যামেরার আওতায়

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলার একমাত্র বাজারটি সি সি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সোমবার রুমা সেনা জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ গোলাম আকবর পিএসসি এর উদ্বোধন করেন সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে রুমা সেনা জোনের ব্যবস্থাপনায় উপজেলা বাজারে এই সি সি ক্যামেরা স্থাপন করা হয়। বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রুমা থানার ওসি মো. আবুল কাসেম চৌধুরী, বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি অঞ্জন বড়ুয়া প্রমুখ।