নোয়াখালীতে মুজিববর্ষ পালনে প্রস্তুতিমূলক সভা

নোয়াখালী প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষ্যে মুজিব বর্ষের ক্ষণগণনা ও সমন্বিত করণীয় নির্ধারণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তন্ময় দাস। সভায়  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইসরাত সাদমীন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো.আবু ইউসুফ ও অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাসহ জেলা ও উপজেলা পর্যয়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন।