চট্টগ্রাম বিমানবন্দরে সিগারেটসহ যাত্রী আটক

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার দুবাই থেকে আসা কামাল উদ্দিন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৮১ কার্টন সিগারেট, তিনটি মোবাইল সেট ও একটি আইপ্যাড জব্দ করা হয়। বেলা পৌনে ১২টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম পণ্যগুলো জব্দ করে। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। আটক পণ্যসামগ্রী কাস্টমস আইন অনুযায়ী বিমানবন্দর কাস্টমস এর কাছে হস্তান্তর করা হয়েছে।