লালমনিরহাটে সীমান্তের সুবিধাবঞ্চিত ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আতাউর রহমান প্রধান গত রবিবার লালমনিরহাটের পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আবদুল গনি কলেজসহ চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক সুবিধাবঞ্চিত ছাত্রীকে বাইসাইকেল ও সাধারণ দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান। বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপক কুমার দেব শর্মা, সোনালী ব্যাংকের রংপুর বিভাগের মহাব্যবস্থাপক আলী মর্তুজা, এজিএম আবদুল বারেক চৌধুরী, এজিএম ইনচার্জ সৈয়দ তৌহিদুল হক।