ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ডেসকো বোর্ডের চেয়ারম্যান মোছা. মাকছুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ টাকা মূল্যমানের প্রতিটি শেয়ারের বিপরীতে ১২ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড অনুমোদিত হয়
০০
মার্কেন্টাইল ব্যাংকের নওগাঁয়ের সাপাহার শাখা স্থানান্তরিত হয়েছে। গত রবিবার মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ্জাহান হোসেন এ শাখার কার্যক্রম উদ্বোধন করেন। ব্যাংকের ডিএমডি শামীম আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যে গ্রাহক সুবিধাসংক্রান্ত একটি চুক্তি সম্প্রতি অনুষ্ঠিত হয়। বিমান বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মো. মোকাব্বির হোসেন এবং ইসলামী ব্যাংকের এএমডি মুহাম্মদ মুনিরুল মওলা এ বিষয়ের চুক্তিপত্র হস্তান্তর করেন। এসময় ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী, ডিএমডি আবু রেজা মো. ইয়াহিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০
রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘লিডারশিপ ডেভলপমেন্ট ফর এক্সিকিউটিভস’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের নির্বাহীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। কর্মশালায় ব্যাংকের ডিএমডি খন্দকার আতাউর রহমান ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল সালমা বানু উপস্থিত ছিলেন