বরিশালে শীতকালীন স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমাপ্ত

বরিশাল অফিস

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় বরিশাল জেলায় ক্রিকেটে বালক বিভাগে এপিবিএন মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আলহাজ দলিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়।

এছাড়াও হকিতে বালকে নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাস্কেটবলে উভয় বিভাগে বাকেরগঞ্জের সেন্ট আলফ্রেড স্কুল অ্যান্ড কলেজ, এবং ভলিবলে বালক ও বালিকা দুটোতেই চ্যাম্পিয়ন হয়েছে টরকি বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়।

গত রবিবার প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়।

বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরীসহ অংশগ্রহণকারী বিভিন্ন উপজেলার শিক্ষক-শিক্ষার্থীরা।