মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর উপজেলার অনূর্ধ-১৬ শিক্ষার্থীদের ভলিবল প্রতিযোগিতার ফাইনালে হাজি সালামত স্মৃতি উচ্চ বিদ্যালয় দল ১৫-১০ পয়েন্টে রাজনগর আইডিয়াল উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের আবদুল করিম জীবন ম্যান অব দ্য টুর্নামেন্ট হন। গত রোববার রাজনগর উপজেলার প্রোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার। জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।