আড়াইহাজারেখাল খনন প্রকল্প উদ্বোধন

আড়াইহাজারে ছয় কিলোমিটারদৈর্ঘ্যের কাহেন্দীও কাটাখালী খালের পুনর্খননের উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্বনজরুল ইসলাম বাবু রবিবার বিকালে প্রধান অতিথি থেকে এই খাল খননের উদ্বোধন করেন।

বিএডিবির চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রকল্পের আওতায় আড়াইহাজার উপজেলার চার কিলোমিটারদৈর্ঘ্যের কাহেন্দী ও ২.১০ কিলোমিটারদৈর্ঘ্য বিশিষ্ট কাটাখালী খাল পুনর্খনন করা হবে। এর ফলে হাইজাদী ইউনিয়নের ১ হাজার ৫০০একরজলাবদ্ধ জমির পানি নিষ্কাশিত হবে। উক্ত প্রকল্পের অধীনে সেচের পানির অপচয় রোধে দুই কিউসেক ও পাঁচ কিউসেক এলএলপি স্কীমে ৭০০মিটার ভূগর্ভস্থ সেচনালা নির্মাণ করা হবে। উদ্বোধন শেষে কাহেন্দীব্রিজ সংলগ্ন মাঠে আলোচনা সভায়উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন, প্রকল্প পরিচালক পরিতোষ কুমার কুন্ডু, প্রকৌশলী এ বি এম মাহমুদ হাসান খান, সুশান্ত দেবনাথ উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) আড়াইহাজার ইউনিট। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন।