আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের হার্টে রিং পরানো হয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বুকে ব্যথা নিয়ে নানক ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। সেখানে এনজিওগ্রাম করার পর তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে। এর পর তাত্ক্ষণিক একটি রিং পরানো হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর কবির নানককে হাসপাতালের সিসিইউতে ৪৮ ঘণ্টার ক্লোজ অবজারভেশনে রাখা হয়েছে। এখন তার অবস্থা আশঙ্কামুক্ত। গতকাল হাসপাতালে তাকে দেখতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের সিনিয়র নেতারা।