বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট হলো বিমানবন্দর/এয়ারলাইনস/বিমান ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত চার বছরের অনার্স কোর্স। এখানে আট সেমিস্টার পড়াশোনা সম্পন্ন করে আপনি বিমানবন্দর অ্যাডমিশনিস্টেশন, অপারেশন, এয়ারলাইন্স মার্কেটিং/ অ্যাকাউন্টিং/ ফাইন্যান্স, এয়ার হোস্টেস, এয়ারলাইন্স অপারেশন, বিমানবন্দরে যাত্রী সেবা, ই-কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এয়ারলাইনস ব্যবস্থাপনা, বিমান বন্দরে কাস্টমস, ই-টিকেটিংসহ, জিডিএস প্রোগ্রাম এ বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন। এখানে বিবি-এর ৬০টি ক্রেডিট অধ্যয়ন করবেন যা আপনাকে ব্যাঙ্ক, মোবাইল অপারেটর কোম্পানি, বীমা, বিক্রয় ও বিপণন, বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে সবধরনের চাকরি পেতে সুযোগ দেবে। তাছাড়া মদ্যপ্রাচ্যের এয়ারলাইন্স এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, ওমান এয়ার, সাউদিয়া এয়ারলাইন্স ও অন্যান্য যে এয়ারলাইন্স গুলি বাংলাদেশে ফ্লাইট অপারেট করে সেগুলিতে রয়েছে কাজ করার সুযোগ থাকছে। আমাদের দেশের প্রেক্ষাপটে এই সেক্টরে দিন দিন ক্যারিয়ার প্রসারিত হচ্ছে। কারণ সময়টা প্রযুক্তির। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির উপর ভর করে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি ও প্রকৌশলে বিদ্যমান বিভিন্ন বিষয়ের সঙ্গে সমপ্রতি যুক্ত হয়েছে বেশ কিছু বিষয়। এর মধ্যে অন্যতম হলো বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। প্রকৌশল বিদ্যায় এ বিষয়ে এয়ারক্রাফটের বিভিন্ন যন্ত্রাংশের নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়ে থাকে। বাংলাদেশে বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার সুযোগ রয়েছে কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে। উত্তরার ১১ নম্বর সেক্টরের রোড-২, বাড়ি-১৪-এ গড়ে তোলা হয়েছে কলেজ অব এভিয়েশন টেকনোলজি। আরও জানতে ০১৯২৬৯৬৩৬৫৩ নম্বরে যোগাযোগ করতে পারেন। বিবিএ (অনার্স) ইন এভিয়েশন ম্যানেজমেন্ট হলো অনার্স কোর্স, যা মূলত যেকোনো বিভাগ হতে এইচএসসি বা ‘এ’ লেভেল পাসকৃত শিক্ষার্থীরা করতে পারবেন। ৪ বছরে ৮ সেমিস্টার। বিবিএ(অনার্স) ইন এভিয়েশন ম্যানেজমেন্ট ও বিএসসি (অনার্স) ইন অ্যারোনটিক্যাল ও এভিয়েশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে গিয়ে আবেদন করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।