পতিত পাবন মণ্ডল
বিভাগীয় প্রধান, বাংলা
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা,
তোমাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই আসন্ন এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছ। আজ তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের ‘অনুচ্ছেদ বিষয়ে নির্দেশনা দেওয়া হলো।
অনুচ্ছেদ রচনা:এখানে দুটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে দেওয়া হবে এর যে কোনো একটির উত্তর দিতে হবে, নম্বর ১০। অনুচ্ছেদ শব্দের ইংরেজি প্রতিশব্দ Paragraph. একে সংক্ষেপে প্যারা বলা যেতে পারে।
অনুচ্ছেদ: কোনো বিষয়ে সুচিন্তিত বুদ্ধিদীপ্ত চেতনা স্বল্প পরিসরে নান্দনিক শিল্পমণ্ডিত করে বাণীবদ্ধ করার প্রক্রিয়াকে অনুচ্ছেদ রচনা বলে।
১. একটি প্যারাতে সাজিয়ে-গুজিয়ে সহজ-সরল ভাষায় নির্ভুল বানানে নিজের মনের ভাব উপস্থাপন করবে।
২. গুরুগম্ভীর জটিলতার প্রয়োজন নেই ছোট ছোট বাক্যে তথ্য উপস্থাপন করবে।
৩. অনুচ্ছেদে উদাহরণ, দৃষ্টান্ত, যুক্তি, অলংকার উদ্ধৃতির তেমন প্রয়োজন নেই।
৪. অনুচ্ছেদে একাধিক প্যারা থাকবে না।