যেতে হবে বহুদূর

 

দিন চলে যায়

                গড়াতে গড়াতে...

মায়া মমতায়

                জড়াতে জড়াতে...

প্রাণের সুবাস

                ছড়াতে ছড়াতে...

 

দিন যায় হায় হায়!

কারা ইতিউতি চায়

মানুষ তো

                নিরুপায় নিরুপায়...

 

পথে যেতে কাঁদা-হাসা

আছে প্রীতি ভালোবাসা

আছে সুর

                সুমধুর সুমধুর...

যেতে হবে

                বহুদূর বহুদূর...