পাখি তাড়াতে পাখি নিধন!

g গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

পাখি তাড়ানোর জন্য পাখি নিধন চলছে রংপুরের গঙ্গাচড়ায় বিভিন্ন এলাকায়। গম ও ভুট্টা খেতে পাখি তাড়ানোর জন্য পাখি মেরে টাঙিয়ে রাখছে জমির মালিকরা।

জমি রক্ষা করতে বিভিন্ন কৌশল থাকলেও স্থানীয়রা পাখি হত্যা করছে। যা আইনত দণ্ডনীয় অপরাধ। উপজেলার ধামুর, ভুটকা এলাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এ চিত্র। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল আজিজ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, নির্মম এবং অপরাধ।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এটা অমানবিক কাজ। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।