মৌলভীবাজারে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি : ‘মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’—প্রতিপাদ্যে মৌলভীবাজারে সপ্তাহব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর শেষ দিনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক র্যালি জেলা প্রশাসক নাজিয়া শিরিনের নেতৃত্বে বের হয়। র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, জেলা মাদকদ্রব্য কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মজিদ, মাদকদ্রব্যের ইন্সপেক্টর ইমদাদ উল্ল্যা, জেলা তথ্য অফিসার আব্দুছ সত্তার, শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক দলের প্রতিনিধিগণ             —ইত্তেফাক