সিলেট অফিস
সিলেট সরকারি মহিলা কলেজে পিঠা উত্সব সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী পিঠা উত্সবের উদ্বোধন করেন সিলেট সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর মো. হায়াতুল ইসলাম আকঞ্জী। নানা নামের দেশীয় পিঠা বানিয়ে শিক্ষার্থী উত্সবে প্রদর্শন ও বিক্রি করতে দেখা যায়। উত্সবে কলেজের বিভিন্ন শ্রেণি ও বিভাগের ছাত্রীদের ১১টি স্টল ছিল। তাছাড়া শিক্ষকদেরও একটি স্টল ছিল। কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ফাহিমা জিন্নুরাইনের সভাপতিত্বে ও অনুপা নাহার ওয়ালেদার পরিচালনায় পিঠা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর জামাল রহমান, পিঠা উত্সবের আহ্বায়ক আনজুমান আরা বেগম, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান বিমান বিহারী রায় প্রমুখ।