g গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর গোদাগাড়ীতে নেশার টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে শংকরী রানী (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার বাসিন্দা ও আশা ঘোষের স্ত্রী। সোমবার সকালে ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সুমন আলী পলাতক।
গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত সুমনকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।