স্বরূপকাঠিতে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

g স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠির ইন্দুরহাট বন্দরে অভিযান চালিয়ে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক শাহ মো. শোয়াইব মিয়া এ অভিযান চালান।

জানা গেছে, পণ্যের মোড়কে খুচরা মূল্যসহ উত্পাদনের তারিখ ও মেয়াদ না থাকায় রানা কনফেকশনারিকে ৭ হাজার, মোহাম্মাদিয়া কনফেকশনারিকে ৪ হাজার, লতিফ অ্যান্ড ব্রাদার্সকে ৩ হাজার ও অভিরুচি কনফেকশনারিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শেখ মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।